GPF Information – GPF Balance Check করুন এক ক্লিকে

GPF Information বা GPF Balance Check করতে চাচ্ছেন? এনআইডি কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে খুব সহজেই অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করতে পারবেন। বিস্তারিত পদ্ধতি জানতে পারবেন এখানে।

GPF Information Check করতে যা যা প্রয়োজন

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করতে বেশ কিছু তথ্য প্রয়োজন হবে। এগুলো নিম্নবর্ণিত —

  • এনআইডি কার্ডের ১৭ ডিজিট বা ১০ ডিজিটের নাম্বার।
  • জিপিএফ হিসেবে সংযুক্ত মোবাইল নাম্বার।
  • মোবাইল ফোনে আসা ওটিপি কোড।
  • কোন অর্থবছরের জিপিএফ হিসাব দেখতে চান সেটি।

এই তথ্যগুলো থাকলে খুব সহজেই GPF Balance Online Check করতে পারবেন। আপনার ফোন বা কম্পিউটার থেকে চেক করার জন্য নিচে দেখানো পদ্ধতি অনুসরণ করুন।

GPF Balance Check

জিপিএফ ব্যালেন্স চেক করতে https://www.cafopfm.gov.bd/ এই ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, নিচের দিকে স্ক্রোল করে GPF Information সেকশনে Click Here বাটনে ট্যাপ করুন। পপআপ আসলে প্রথম ঘরে আপনার ১৭/১০ ডিজিটের এনআইডি নাম্বার লিখুন। দ্বিতীয় ঘরে মোবাইল নাম্বার লিখুন এবং Submit বাটনে ক্লিক করুন।

Submit বাটনে ক্লিক করলে আপনার দেয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে। কোডটি ফাঁকা ঘরে লিখে আবারও Submit বাটনে ক্লিক করুন। তাহলে নতুন একটি পেজ আসবে। এখানে, কোন অর্থবছরের জিপিএফ হিসাব দেখতে চাচ্ছেন সেটি ড্রপ-ডাউন মেনু থেকে সিলেক্ট করুন এবং GO বাটনে ক্লিক করুন।

তাহলে উক্ত অর্থবছরের আপনার জিপিএফ হিসাবের তথ্য পিডিএফ ফাইলে দেখতে পারবেন যেটি অনলাইনে দেখার পাশাপাশি চাইলে মোবাইল/কম্পিউটারে ডাউনলোড কিংবা প্রিন্ট করে নিতে পারবেন।

GPF Information

আপনার তথ্য দিয়ে GPF Balance Check করতে নিচের ফর্মটি পূরণ করুন

১৩ ডিজিটের NID হলে শুরুতে জন্মসাল যোগ করে ১৭ ডিজিট করুন।

বিস্তারিত পদ্ধতি

নিচে ছবিসহ বিস্তারিত পদ্ধতি ধাপে ধাপে দেখানো হয়েছে।

GPF Information Balance Check 2026

জিপিএফ ব্যালেন্স চেক করতে উপরে যেসব তথ্য প্রয়োজন হবে বলা হয়েছে, সেসব তথ্য সঙ্গে থাকলে নিচে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করে আপনার জিপিএফ হিসাব যাচাই করতে পারবেন।

ধাপ ১ – সরকারি ওয়েবসাইট ভিজিট করুন

GPF Balance Check করতে Pension and Fund Management ওয়েবসাইট ভিজিট করতে হবে। গুগলে gpf লিখে সার্চ করে প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা https://www.cafopfm.gov.bd/ এই লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইট ভিজিট করতে পারবেন।

ধাপ ২ – GPF Information সেকশন খুঁজুন

ওয়েবসাইট ভিজিট করার পর নিচের দিকে স্ক্রোল করতে হবে। স্ক্রোল করার পর নিচে সংযুক্ত ছবির মতো GPF Information একটি সেকশন দেখতে পাবেন। সেখানে নিচের দিকে Click Here বাটনে ক্লিক করুন।

GPF Balance Check

ধাপ ৩ – GPF Information পূরণ করুন

Click Here বাটনে ক্লিক করলে একটি পপআপ আসবে। এখানে দুইটি ফাঁকা ঘর দেখতে পারবেন। প্রথম ফাঁকা ঘরে আপনার ১৭ ডিজিটের এনআইডি নাম্বার বা ১০ ডিজিটের স্মার্ট এনআইডি নাম্বার লিখুন। অর্থাৎ, আপনার এনআইডি নাম্বার ১০ ডিজিট হোক বা ১৭ ডিজিট, সেটি এখানে লিখুন।

দ্বিতীয় ফাঁকা ঘরে আপনার জিপিএফ হিসাবের সাথে সংযুক্ত ফোন নাম্বারটি লিখুন এবং নিচের Submit বাটনে ক্লিক করুন।

GPF Information Balance Check
মনে রাখবেন

অবশ্যই আপনার জিপিএফ হিসাবে যে ফোন নাম্বারটি দেয়া রয়েছে, সেটি দিতে হবে।

ধাপ ৪ – ওটিপি ভেরিফিকেশন

যে ফোন নাম্বারটি দিয়েছেন, সেটিতে একটি ওটিপি কোড আসবে। কোডটি ফাঁকা ঘরে লিখতে হবে। অতঃপর, Submit বাটনে ক্লিক করুন।

GPF Information Online

ধাপ ৫ – অর্থবছর নির্ধারণ

Submit বাটনে ক্লিক করা মাত্র একটি নতুন পেজে নিয়ে আসবে। এখানে, GPF ACCOUNT SLIP লেখার নিচে একটি ড্রপ-ডাউন মেনু দেখতে পারবেন। মেনুতে ক্লিক করে যে অর্থবছরের জিপিএফ একাউন্ট ব্যালেন্স স্লিপ চেক করতে চাচ্ছেন, সেটি সিলেক্ট করুন।

GPF ACCOUNT INFORMATION SLIP FISCAL YEAR সিলেক্ট করার পর GO বাটনে ক্লিক করুন।

জিপিএফ ব্যালেন্স চেক

GO বাটনে ক্লিক করা মাত্র একটি নতুন পেজে নিয়ে যাবে। সেখানে আপনার সিলেক্ট করা অর্থবছরের আপনার জিপিএফ হিসাবের তথ্য একটি পিডিএফ ফাইলে দেয়া থাকবে। এখান থেকে চাইলে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন বা প্রিন্ট করে নিতে পারবেন।

GPF Information Check

উপরে দেখানো এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই যেকোনো জিপিএফ হিসাবের তথ্য জানা থাকলে উক্ত জিপিএফ হিসাবের ব্যালেন্স চেক করতে পারবেন।

অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম

অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম ইতোমধ্যে উপরে ধাপে ধাপে দেখানো হয়েছে। এরপরেও বুঝতে অসুবিধা হলে নিচে সংযুক্ত তালিকাটি দেখে সে অনুযায়ী কাজ করলে জিপিএফ হিসাব অনলাইনে দেখতে পারবেন।

  • প্রথমেই ভিজিট করুন https://www.cafopfm.gov.bd/ ওয়েবসাইট।
  • নিচের দিকে স্ক্রোল করে GPF Information সেকশনে Click Here বাটনে ট্যাপ করুন।
  • পপআপ আসলে প্রথম ঘরে NID Number এবং দ্বিতীয় ঘরে Phone Number লিখুন।
  • অতঃপর, Submit বাটনে ক্লিক করুন এবং ফোনে ওটিপি আসলে সেটি ফাঁকা ঘরে লিখে Submit বাটনে ক্লিক করুন।
  • নতুন পেজে নিয়ে আসলে Fiscal Year/অর্থবছর সিলেক্ট করুন এবং GO বাটনে ক্লিক করুন।
  • আপনার নির্ধারণ করা অর্থবছরের জিপিএফ হিসাব দেখতে পারবেন এবং চাইলে এটি ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারবেন।

অনলাইনে GPF Information Check করার পদ্ধতিটি বুঝতে অসুবিধা হলে নিচে সংযুক্ত ভিডিওটি দেখুন।

এসএমএস এর মাধ্যমে জিপিএফ ব্যালেন্স চেক

এসএমএস এর মাধ্যমে সাধারণত জিপিএফ ব্যালেন্স যাচাই করা যায়না। কারণ, জিপিএফ হিসাবের তথ্য যাচাই করতে হলে অর্থবছর নির্ধারণ করতে হয়। এছাড়া, জিপিএফ হিসাবের তথ্য পিডিএফ ফাইলে প্রদান করা হয়।

তাই, জিপিএফ হিসাবের তথ্য যাচাই করতে চাইলে অবশ্যই সেটি অনলাইনে করতে হবে। অনলাইনে জিপিএফ হিসাবের তথ্য দেখতে https://www.cafopfm.gov.bd/ ওয়েবসাইট ভিজিট করে NID Number এবং ফোন নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করতে হবে।

এছাড়া, আপনি চাইলে আপনার ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করেও আপনার জিপিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। ভোটার আইডি হারিয়ে গেলে ভোটার আইডি কার্ড চেক করার মাধ্যমে আপনার এনআইডি প্রোফাইলে লগইন করে নতুন করে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

বিভিন্ন প্রশ্নোত্তর

GPF Information বা ব্যালেন্স চেক করতে কী কী লাগে?

NID কার্ডের ১৭ ডিজিট নম্বর (বা স্মার্ট কার্ডের ১০ ডিজিট), জিপিএফ হিসাবের সাথে যুক্ত নিবন্ধিত মোবাইল নম্বর, ফোনে আসা OTP কোড এবং কোন অর্থবছরের হিসাব দেখতে চান তা জানা থাকলেই চেক করা যায়।

কোন ওয়েবসাইট থেকে GPF ব্যালেন্স চেক করব?

সরকারের অফিসিয়াল ওয়েবসাইট cafopfm.gov.bd থেকে GPF তথ্য যাচাই করতে হয়। এখানে NID ও ফোন নম্বর দিয়ে OTP ভেরিফাই করলেই হিসাব দেখা যায়।

আমার NID ১৩ ডিজিটের, ফর্মে কী লিখব?

১৩ ডিজিটের পুরোনো NID হলে শুরুতে ৪ ডিজিটের জন্মসাল বসিয়ে সেটাকে ১৭ ডিজিটে রূপান্তর করে দিতে হবে। স্মার্ট NID কার্ড থাকলে সরাসরি তার ১০ ডিজিট নম্বরও দেওয়া যায়।

জিপিএফে নিবন্ধিত মোবাইল নম্বর মনে না থাকলে কী করব?

এটি সাধারণত আপনার বেতন বিল বা EFT-তে দেওয়া নম্বর। মনে না থাকলে নিজ অফিসের হিসাবরক্ষণ শাখা বা DDO-র কাছ থেকে জেনে নিন, কারণ ভুল নম্বরে OTP আসবে না।

ফোনে OTP না আসলে কী করব?

প্রথমে কিছুক্ষণ অপেক্ষা করে আবার Submit করুন এবং নেটওয়ার্ক ঠিক আছে কিনা দেখুন। নম্বরটি জিপিএফে নিবন্ধিত নম্বর কিনা নিশ্চিত করুন। সমস্যা থেকে গেলে নিজ হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করুন।

SMS দিয়ে কি জিপিএফ ব্যালেন্স চেক করা যায়?

না। প্রতিবার অর্থবছর বেছে নিতে হয় এবং হিসাবটি পিডিএফ ফাইল আকারে দেওয়া হয় বলে এটি শুধু ওয়েবসাইটের মাধ্যমেই সম্ভব, SMS দিয়ে নয়।

ওয়েবসাইট কাজ না করলে বা বন্ধ থাকলে কী করব?

কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। সমস্যা থেকে গেলে নিজ অফিসের DDO বা iBAS++ আইডি থেকে অথবা সরাসরি হিসাবরক্ষণ অফিসে গিয়েও GPF হিসাব জানা যায়।

GPF হিসাবের স্লিপ ডাউনলোড বা প্রিন্ট করা যায়?

হ্যাঁ। OTP ভেরিফাই করে অর্থবছর সিলেক্ট করার পর হিসাবটি পিডিএফ আকারে দেখা যায়। যা মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড কিংবা প্রিন্ট করে রাখা যায়।

জিপিএফ কী?

জিপিএফ হলো সাধারণ ভবিষ্য তহবিল। সরকারি চাকরিজীবীদের জন্য বাধ্যতামূলক একটি সঞ্চয় ব্যবস্থা, অনেকটা ব্যাংকের ডিপিএসের মতো। বেতন থেকে নির্দিষ্ট অংশ প্রতি মাসে কেটে জমা হয় এবং তার ওপর মুনাফা যোগ হতে থাকে।

জিপিএফ ও সিপিএফের মধ্যে পার্থক্য কী?

জিপিএফ রাজস্ব খাতের সরকারি কর্মচারীদের জন্য, যেখানে শুধু কর্মচারীর কাটা টাকার ওপর মুনাফা যোগ হয়। সিপিএফ স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের কর্মচারীদের জন্য, যেখানে কর্মচারীর জমার সমপরিমাণ টাকা প্রতিষ্ঠানও দিয়ে থাকে।

প্রতি মাসে জিপিএফে সর্বোচ্চ কত টাকা জমা রাখা যায়?

মূল বেতনের সর্বনিম্ন ৫% থেকে সর্বোচ্চ ২৫% পর্যন্ত জিপিএফে জমা রাখা যায়, এবং এই টাকা বেতন থেকে অটোমেটিক কেটে নেওয়া হয়।

জিপিএফের বর্তমান মুনাফা বা সুদের হার কত?

জমার পরিমাণ অনুযায়ী সুদের হার তিনটি স্তরে ভাগ করা। ১৫ লক্ষ টাকা পর্যন্ত ১৩%, ১৫ থেকে ৩০ লক্ষ পর্যন্ত ১২%, আর ৩০ লক্ষের বেশি হলে ১১% হারে মুনাফা পাওয়া যায়।

জিপিএফ থেকে লোন কতবার নেওয়া যায়?

ধারাবাহিকভাবে সর্বোচ্চ ৪টি অগ্রিম বা লোন নেওয়া যায়। তবে ৫২ বছর বয়স পূর্ণ হলে অফেরতযোগ্য লোনের ক্ষেত্রে আলাদা কোনো লিমিট নেই।

জিপিএফের সম্পূর্ণ টাকা কখন তোলা যায়?

সাধারণত চাকরি শেষে বা ৫২ বছর বয়স পূর্ণ হওয়ার পর ৬৬৩ নং ফরম পূরণ করে আবেদন করতে হয়। এরপর হিসাবরক্ষণ অফিস সুদ ও আসল হিসাব করে চূড়ান্ত টাকা পরিশোধ করে।

জিপিএফে যোগদানের যোগ্যতা কী?

একজন সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২ বছর পূর্ণ হলে জিপিএফে যোগদান বাধ্যতামূলক। তবে চাইলে ২ বছর পূর্ণ হওয়ার আগেও স্বেচ্ছায় যোগদান করা যায়।